প্রাইমারি শিক্ষকদের শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান লক্ষ্মীপুর-২ এমপির

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নাজমুল হোসেন : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার প্রতি আরও বেশি যত্নবান ও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

তিনি বলেছেন, আমাদের সন্তানরা যেন সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারে, সে বিষয়ে শিক্ষকদের সচেষ্ট থাকতে হবে এবং প্রাথমিক পর্যায়ে ধীরে ধীরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাখাত ও বাজেট: সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট প্রণয়ন করেছে। নারীদের শিক্ষিত করার ক্ষেত্রে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে।

উপবৃত্তি ও অবৈতনিক শিক্ষা: অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাস্টার্স পর্যন্ত মেয়েদের উপবৃত্তিসহ অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ার হোসেন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান,

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন ঝন্টু

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুর রহিম প্রমুখ।