প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মোহাম্মদ আরমান চৌধুরী, ইউ এ ই প্রতিনিধি

প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ” মানব জীবনে মাহে রমজানের রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা  দোয়া  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

২৪ মার্চ (সোমবার) দুবাই পিংক সেলসি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক আবদুল মান্নান এর সঞ্চালনায়  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই প্রথম  সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা জাকির হোসেন, প্রকৌশলী মোহাম্মদ  সালাহউদ্দিন,ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, মাওলানা  ফজলুল কবির চৌধুরী, প্রসাস এর সাবেক সভাপতি যায়যায়দিন আবুধাবি প্রতিনিধি নুরুল আবছার তৈয়বী প্রমুখ। ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন  প্রেসক্লাবের ইউএই সভাপতি এনটিভির প্রতিনিধি  মামুনুর রশিদ,রিপোর্টার্স ইউনিটির সভাপতি  এটিএন নিউজ এর প্রতিনিধি সিরাজুল হক,

এখন টিভির প্রতিনিধি  কামরুল হাসান জনি, মোঃ মইনুল ইসলাম ডিবিসি নিউজ আবুধাবি প্রতিনিধি ,ইশতিয়াক আসিফ চ্যানেল 24,  মোহাম্মদ ইসমাইল আমিরাত সংবাদ,সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন ইউএই  সভাপতি সামসুর রহমান সোহেল,কেটিভির প্রতিনিধি  নুরুল্লাহ খান শাহাজাহান,দৈনিক দিনকাল প্রতিনিধি  মোদাচ্ছের শাহ, ৫২ টিভির প্রতিনিধি ওবায়দুল হক মানিক,

বাংলাদেশ সমাচার প্রতিনিধি  গিয়াস উদ্দিন সিকদার,

 বঙ্গ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম,মাহাবুব সরকার বিশ্ববাংলা প্রতিনিধি, শওকত মোল্লা, মোঃ মামুন, মোহাম্মদ মঞ্জু, খালেদ হাসান রনি স্বাধীনদেশ টিভি, মোঃ আবু সালেহ দৈনিক দেশ বার্তা,কবি ওবায়দুল হক, আরশাদুল হক দৈনিক সূর্যোদয়, বাংলাদেশ সমাচার আবুধাবি প্রতিনিধি কাজী নিজাম,আব্দুল মান্নান ২৪ ঘন্টা অনলাইন, সাহেদ সারোয়ার কলম টিভি, প্রসাসের প্রতিষ্ঠাতা সদস্য আলী রেজা,সৈয়দ খোরশেদ আলম,  প্রকৌশলী মোঃ শাহজাহান, গোলামুর রহমান মঞ্জু, লুৎফুর রহমান, সাইফুল করিম প্রমুখ ।আলোচনা শেষে মুসলিম উম্মাহ সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।