নাটোরে মোটর সাইকেলের পেট্রোল থেকে আগুন, তিনজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর : নাটোরের বড়াইগ্রামে রান্নার চুলার পাশে মোটর সাইকেলে পেট্রোল ঢালার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কালিকাপুর  এলাকায় এই ঘটনা ঘটে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম জানান, কালিকাপুর গ্রামের বাসিন্দা সুমন রাতে রান্নাঘরের জলন্ত চুলার পাশে বোতলে আনা পেট্টোল মোটর সাইকেলের ট্র্যাংকিতে ঢালছিলেন। 

এ সময় চুলার আগুনের সংস্পর্শ পেয়ে মোটরসাইকেলটিকে আগুন ধরে যায়। মুহুর্তেই অগ্নিকাণ্ডে পুড়ে যায় ঘরের আসবাবপত্র, দুটি মোটর সাইকেল, দুটি ফ্রিজসহ মূল্যবান মালামাল। 

এ সময় আগুনে দগ্ধ হন, সুমন, তার স্ত্রী শিলা ও শালিকা নিলা।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ তিনজনকে বনপাড়ার আমেনা হাসপাতালে ভর্তি করে। তবে আহত অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।