নাটোরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

রতন আলী,  নাটোর : নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার রাত ১২-০১ মিনিটে শহরের কানাইখালী মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা হয়।

শুরুতেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় শপথ গ্রহন করা হয়। এসময় শহীদ মিনার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেন প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ও জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ সহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। একইভাবে নাটোরের ০৩ সিংড়া আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।