নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর : নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে সদর উপজেলা ও বড়াইগ্রামে এই দূর্ঘটনাগুলো ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী চিনিবাহী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় এতে কাভার্ডভ্যানের চালক বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা জুয়েল মন্ডল ঘটনাস্থলেই মারা যায়। এসময় গুরুতর আহত হয় চালকের সহকারী। আশংঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একই সময়ে নাটোর সদর উপজেলার বারুরহাট এলাকায় মংলা থেকে নীলফামারী গামী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আক্তারুজ্জামান নামে নীলফামারির এক যাত্রী নিহত হয়। আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গতরাতে সদরের দত্তপাড়া এলাকায় বাসের ধাক্কায় রবিউল ইসলাম নামে পিকআপের হেলাপার নিহত হয়। তার বাড়ি পাবনা জেলায়। এইসব দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুব রহমান।