নবম পে স্কেলের গেজেট প্রকাশসহ দাবি বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: Farzana Akter Bristy
প্রকাশ: ৬ মাস আগে

আলামীন, রংপুর : সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত টানা তিন দিন রংপুরে এ কর্মসূচি পালন করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের রংপুর বিভাগীয় ও জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

সংগঠনের মুখ্য সমন্বয়ক মাসুদ পারভেজ বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু এখনো এসব দাবি বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, “সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।”