নব যোগদান কৃত  উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মো. তৌফিকুল হক,নরসিংদী, রায়পুরা :

রায়পুরা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রায়পুরা  উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 মত বিনিময় সভায় ইলেকট্রিক ও  প্রিন্ট  মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকগণ জাতির আয়না প্রত্যেক সাংবাদিকদের উচিত গাছের শিকড় থেকে তুলে এনে প্রকৃত সংবাদ উপস্থাপন  করা। প্রত্যেক সাংবাদিকদের মনে রাখা উচিত তারা দেশ এবং জাতির বিবেক তারা যদি কোন অন্যায় কাজ করে দেশ এবং জাতি তাদের কাছ থেকে কিছু আশা করতে পারে না। তাই সকলকে সঠিক সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। 

এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রায়পুরা প্রেস  ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক, সাংবাদিক  ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাবেক সভাপতি নুর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের  সাধারণ সম্পাদক বাবু অজয় সাহা।