নতুন বাংলাদেশ পেয়েছে তার কারিগর ছিলেন শিক্ষক শিক্ষার্থীরা : এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য-দিয়ে এ দেশের মানুষ যে নতুন বাংলাদেশ পেয়েছে, তার মূল কারিগর ছিলেন শিক্ষক শিক্ষার্থীরা।

বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায়  সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শনিবার বিকেলে সদর উপজেলা পরিষদের হলরুমে টিচার্স এসোসিয়েশন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, ‘গত ১৭বছর ধরে ছাত্র-জনতা ও শিক্ষকরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ পেশাজীবি মানুষ ছিলেন পতিত শেখ হাসিনার সরকারের নির্যাতনের শিকার।’

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী।

এ সময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও সম্রাট খীসা, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মো. হারুন অর রশিদ ও  সাধারণ সম্পাদক ফিরোজ আলম।