দেশ ও বিদেশে সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব আবু নাছের ওয়াহেদ ফারুক। 

আগামীকাল পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ। 

তিনি আরো বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।

তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।

সর্বশেষে তিনি বলেন, আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য সকলের নিকট দোয়ার আহবান জানান।