দীর্ঘ ৮বছর পর রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে (সোমবার ৫ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভুঁইয়ার স্বাক্ষরিত প্যাডের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন। সেই সাথে রামগঞ্জ পৌর ও সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা কমিটিতে সভাপতি অপু মাল ও সাজিদ হাসান অভিকে সাধারণ সম্পাদক সহ উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়।

পৌর কমিটির সভাপতি রাকিবুল হাসান শান্ত ও সাধারণ সম্পাদক পদে তানভীর হাসান রবীন মাল সহ ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ফজলে রাব্বী জয় ও সাধারণ সম্পাদক পদে আহম্মেদ কাউছার সহ ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

রামগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখার কমিটি হওয়ায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।

কয়েকজন নেতাকর্মী জানান, এই কমিটির মাধ্যমে দীর্ঘদিন পর তৃণমূলে কর্মীদের মূল্যয়ন হয়েছে। তারা মজিব আদর্শে উজ্জীবিত হয়ে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে কাজ করবে।