জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার তেলিয়াপাড়ায় স্থানীয় যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী আফিন্দী।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ, সহসভাপতি জুয়েল আহমদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুল কবীর চৌধুরী টিটু, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক ও জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক বাবু নিরঞ্জন দেবনাথ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য আহমেদ জাকি ও নাদিম মাহমুদ মুরাদ।

বক্তারা বলেন, যুবদল গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলকে আরও সংগঠিত করে আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।