“জাতীয় নাগরিক পার্টির লক্ষ্মীপুর মতবিনিময় সভায় ঐক্যের রাজনীতির আহ্বান”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : সভায় প্রধান অতিথি মাহবুব আলম বলেন, “যারা ঐক্যের রাজনীতি বিভক্তি করবে, তাদের প্রতিহত করা হবে। আমরা ঐক্যের রাজনীতি করতে চাই। দেশ থেকে ময়লা দূর করতে হবে। খুন হাছিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি।”

আজ বুধবার লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (NCP) আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সভার মূল উদ্দেশ্য ছিল দলের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন উপজেলার সংগঠকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কেন্দ্রীয় সংগঠক রাকিব হোসাইন, আরমান হোসাইন, নতিফুল ইসলাম, কাওছার হাবিব, হামজা মাহবুব, মুনতাছির মাহমুদ, আবদুল হামিদ খান, মোবারক হোসেন, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন এবং সাহেদুর রহমান রাফি প্রমুখ।