চাঁদপুরের কচুয়ায় উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago





ছবি : কচুয়ায় ইফতার মাহফিলে দোয়া মুনাজাতের একাংশ। ভোরের পত্রিকা।

কে এ সৌরভ খাঁন, স্টাফ রিপোর্টার :

বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার কচুয়া বিশ^রোড এলাকার রাজমহল হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় কচুয়া উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. শাহাব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি আবুল হোসেন, আলমগীর তালুকদার, প্রিয়তুষ পোদ্দার, পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, গোহট উত্তর ইউনিয়ন পরিষদের সভাপতি কবির হোসেন প্রমূখ।

  • এক কে সৌরভ খাঁন
  • কচুয়া
  • কচুয়ার মেয়র
  • চাঁদপুর
  • নাজমুল আলম স্বপন
  • শিশির