চাঁদপুরে পেশাদার সাংবাদিকদের সম্মানে ‘সাংবাদিকতা পুরস্কার ২০২৫’ প্রদান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে মাঠ পর্যায়ে পেশাদার ও ধারাবাহিক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন সাংবাদিককে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা:

কবির হোসেন মিজি – দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি, গীতিকার ও লেখক

নজরুল ইসলাম আতিক – ডিবিসি নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক শপথ পত্রিকার বার্তা সম্পাদক

শরীফুল ইসলাম – এনটিভি, সময়ের আলো ও জাগো নিউজের জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রবাহের যুগ্ম বার্তা সম্পাদক

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক কাদের পলাশ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় জেলা বিএনপি ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কাজ করা সাংবাদিকদের এ ধরনের স্বীকৃতি দায়িত্ববোধ বৃদ্ধি করে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে উৎসাহ জোগায়।