চাঁদপুরে নাশকতার মামলায়  ছাত্রলীগের সহ-সভাপতি মুনছুর আহমেদ গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ শফিক তপাদার,  নিজস্ব প্রতিবেদক :

 নাশকতা মামলার অভিযুক্ত চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুনছুর আহমেদ আটক করা হয়েছে। আটককৃত আসামীর পিতার নাম আ: খালেক গাজী, মাতা-তাজিমুন নেছা, সাং-বহরিয়া, খালেক গাজী বাড়ি, চাঁদপুর সদর, চাঁদপুর।

 সোমবার  ৭ অক্টোবর রাতে ওয়ারলেস বাজার এলাকার নিজ বাড়ি থেকে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুনছুর আহমেদ কে গ্রেফতার করে চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ, রাশেদ ও মকবুল সহ সঙ্গীপোর্স। 

পরে এদিন চাঁদপুর এর চাঁদপুর মডেল খানার এফআইআর নং-১১, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭১, ধারা-১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩৪১, ৪২৭, ৪৩৬, ৩৮০, ৫০৬(২), ১০৯ পেনাল কোড-১৮৬০ এ দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

আটককৃত অভিযুক্ত চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুনছুর আহমেদকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ ।