চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মোঃ শফিক তপাদার, চাঁদপুরঃ

মঙ্গলবার ২৫ “মার্চ ২০২৫” মাসের চাঁদপুর সদর উপজেলা পরিষদের “মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা সভা” উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভার সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ এর সম্মানীত প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) জনাব সাখাওয়াত জামিল সৈকত।

সঞ্চালনা করেন, আল এমরান খান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চাঁদপুর সদর।

উপস্থিত ছিলেন জনাব বাহার মিয়া, অফিসার ইনচার্জ (ওসি), চাঁদপুর মডেল থনা।

উপস্থিত ছিলেন ইউপি প্রশাসকবৃন্দগণ, বিভাগীয় কর্মকর্তাবৃন্দগণ।