চাঁদপুর নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে  অর্ধকোটি টাকার  জাল জব্দ 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩০ কেজি জাটকা জব্দ করেছেন।

সোমবার (৪ মার্চ) নৌ পুলিশ জানায়, মেঘনা নদী এবং এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ৬৬ লাখ টাকা এবং মাছের দাম ১২ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।