চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে অবৈধ গুলিসহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

মোঃ শফিক তপাদার, চাঁদপুরঃ চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে অবৈধ ০১টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলি’সহ বিদেশী পিস্তল উদ্ধার।

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চাঁদপুরের মতলব উত্তর থানার ফারাজীকান্দি ইউনিয়নের রামদাসপুর এলাকা থেকে ২২ জুন রবিবার  একটি অবৈধ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার  মুহাম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাজহারুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ‘MADE IN CHINA’ লেখা রয়েছে।

অস্ত্রগুলো ফারাজীকান্দি ইউনিয়নের নতুন বাজার এলাকার ওয়াপদা ক্যানেলের পাশে একটি স্যানেটারি রিং-এর ভেতর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, সফল অস্ত্র উদ্ধার অভিযানের জন্য চাঁদপুর ডিবি পুলিশের সংশ্লিষ্ট টিমকে পুরস্কৃত করেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়। এসময় জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।