চাঁদপুর গাছতলায় বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষ ঘটে ১জনের মৃত্যুঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার ,নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নে গাছতলা কাদের মার্কেটের সামনে মান্নান সড়কের মোড়ে চাঁদপুর থেকে আসা আনন্দ বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষ ১জন নিহত এবং গুরুত্ব আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যানা গেছে তাদের অবস্থা তেমন ভালো নয়।

শুক্রবার ৩১ মার্চ বিকালে এই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর মডেল থানা পুলিশ খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে। ফার্য়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ করছেন।