গ্রাম পুলিশ স্বপরিবারে আহত ৬

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

তারেক হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ শহীদ স্বপরিবারে মোট ৬ জন আহত হয়েছে বলে জানা যায়।

  • মোঃ শহিদ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হিরাপুর মাইজের বাড়ির মৃত মোহাম্মদ আবুল হোসেনের ছেলে।

জানা যায়, গতকাল বুধবার দুপুর দুইটার সময়  সামান্য কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে যাতায়াতের জায়গাকে কেন্দ্র করে মেইন সড়ক থেকে বাড়িতে ঢুকার সড়কটি বন্ধ করে দেয় তার ভাই মোঃ কবির হোসেনের স্ত্রী বেবি বেগম  ও তার মেয়ে জান্নাত আক্তার। তারপর গ্রাম পুলিশ মোঃ শহীদ বাড়িতে ঢুকার সড়কটি বন্ধ করতে দেখে বাধা দেওয়ার এক পর্যায়ে সে এবং তার স্ত্রী শিল্পী বেগম, ছেলে মোঃ আরমান এবং ৩ মেয়ে স্বর্না আক্তার, মারিয়া আক্তার, বিথী আক্তার সহ মোট ৬ জনকে আহত করেছে বলে গণমাধ্যমকে মৌখিক একটি অভিযোগে মোঃ শহীদ বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে ১০ নং ভাটরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তারেক আজিজ বলেন, ঘটনাটি শোনার পর চেয়ারম্যানকে বিষয়টি অবগত করার জন্য নির্দেশ দেই এবং সরকারি মেডিক্যাল নিয়ে যাওয়ার পরামর্শ দেই।

১০ নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল বলেন, ঘটনা শুনার এবং দেখার পর সাথে সাথে আহতদেরকে রামগঞ্জ সরকারি হসপিটাল নিয়া যাওয়ার জন্য নির্দেশ দেই। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলেমান বলেন, আমরা উল্লেখিত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি এবং এই বিষয়ে তদন্ত সাপেক্ষে একটি মামলা দায়ের করার নির্দেশ দিয়েছি।

অভিযুক্ত বেবি বেগমের স্বামী মোঃ কবির হোসেন বলেন, বাড়িতে ঝগড়ার কথা শুনে দৌড়ে বাড়িতে চলে আসি তারপর দেখি আমার ভাই শহীদ ও তার স্ত্রী সন্তানেরা মোট ৬ জন মিলে আমার স্ত্রী বেবি বেগম এবং আমার মেয়ে জান্নাতের উপর হামলা করে। তারপর আমি বাধা দেওয়ায় তারা আমার উপরেও আক্রমণ করে আমার বুকে লাঠি দিয়ে আঘাত করে তারপর আমি কোন উপায় না পেয়ে আমার মেজো ভাই খোরশেদকে চিৎকার করে ডাক দেই তারপর আমার মেজো ভাই ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের এক পর্যায়ে শহীদের স্ত্রী শিল্পী বেগম ও শহীদের ছেলে আরমানকে মারধর করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুনরায় আবারও আমার ভাতিজা মোঃ আরমান আমার উপর আক্রমণ করে আমার শরীরে লাঠি দিয়ে আঘাত করে।