গাজীপুরে ৪ ভুয়া পুলিশ আটক:

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে পুলিশ পরিচয় দিয়ে গার্মেন্টস শ্রমিকদের টাকা হাতিয়ে নেওয়া চক্রের প্রধান রুবেল রানাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সদর মেট্রো থানা পুলিশ।

সোমবার ১০ অক্টোবর রাতে প্রতারণার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার মিডিয়া মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা, টাঙ্গাইল ঘাটাইল থানার ফটিকমারি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রুবেল রানা (২৬)।ঝিনাইদহের জব্বার মাথিলার ছেলে তুষার ইসলাম (৩৭)।বরিশালের জাহাঙ্গীর মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৪) এবং পঞ্চগড়ের জহুরুল হকের ছেলে খাইরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা ভাড়া বাসায় থেকে গাজীপুর এবং আশুলিয়া এলাকার এটিএম বুথে আসা গার্মেন্টস শ্রমিকদের টাকা পুলিশ পরিচয় দিয়ে ছিনিয়ে নিতেন কৌশলে।