গাজীপুরে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা শ্রীপুর থানায় গ্রহণের বিরুদ্ধে নেতাকর্মীদের এন সি বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভিক্ষুক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরিফুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে ফাঁসানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে ফাইজুল এর পিতা অস্বীকার করেছে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। স্পষ্টভাবে প্রমাণ করে যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। আমার সম্মানহানি করার জন্য মিথ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে কিছু অসাধু লোকজন। মিথ্যা অপপ্রচার ও মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।