গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২৫ মার্চ)  সকালে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে এই আয়োজন করে জেলা প্রশাসন। 

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আহাম্মেদ কবির, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম।

গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠান।