কুমিল্লায় একতা বাসের দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু হয়েছেঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :


কুমিল্লার – হোমনা সড়ক বেপরোয়া একতা এক্সপ্রেস বাস দুর্ঘটনায় আহত শিক্ষক মো. যাওলা হোসেন (৩৩) এর মৃত্যু হয়েছে।

রবিবার ৭ মে বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাওলা হোসেন ঘনিয়ারচর গ্রামের মো. আবদুস সালামের ছেলে ও ঘনিয়ারচর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নিহত মাওলানা হোসেনের মামা মো.রফিকুল ইসলাম জানান মাওলানা হোসেন সিএনজি যোগে গৌরীপুর থেকে বাড়ি আসার পথে দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে বহনকারি সিএনজির সাথে একতা বাস সার্ভিস বেপরোয়া হ’য়ে একটি সিএনজির, মুখোমুখি সংঘর্ষ হলে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে চিকিৎসারত অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।

এ দিকে ওই শিক্ষকের মৃত্যুর সংবাদে শিক্ষক সমাজ ও এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমেআসে। এলাকাবাসির পক্ষ থেকে বেপরোয়া যানচলাচল নিয়ন্ত্রনে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ কারার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানানো হয়েছে।