এফআইভিডিবির উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে এফআইভিডিবির উদ্যোগে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ক্যাম্প ২১ এ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়।

কক্সবাজারের টেকনাফের ক্যাম্প-২১ এ বাস্তবায়নকারী সংস্থা এফআইভিডিবির উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহযোগিতায় সিআইসি হল রুমে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উৎযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী ক্যাম্প -ইনচার্জ মো: আখতার হোসেন। এফআইভিডিবির PRACTICE প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
টেকনাফ এরিয়া অঞ্চলের প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগাম ম্যানেজার রমজান আলী , PRACTICE প্রকল্প প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার জিনিয়িা পারভীন এবং বি এম জেড প্রকল্পের ম্যানেজার ফাতেমা আক্তার । PRACTICE প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জিনিয়িা পারভীন স্বাগত বক্তব্যে বলেন, বিশেষ করে কন্যা শিশুদের জন্য আমাদের এ প্রয়াস,আমরা আমাদের জায়গা থেকে শিশুদের জন্য একটি বাস যোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর, আমি আশা করবো এ দিবসের মাধ্যমে আমরা সবাই তাঁদের সাথে একাত্মতা প্রকাশ করবো। তার স্বাগত বক্তব্যের পরে উদ্ভোধনী বক্তব্যে সহকারী ক্যাম্প -ইনচার্জ বলেন সত্যিই একটি চমৎকার উদ্যোগ,আমি এ ধরনের উদ্যোগ কে স্বাগত জানাই, যা রোহিঙ্গা শিশুদের বিকাশ সাধনে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি কর্মসূচির সফলতা কামনা করে মেহেদি উৎসব এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্ভোধনীর মাধ্যমে দিবসের উৎযাপন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ মেহেদি উৎসব প্রতিযোগিতা,কুইজ এবং চিত্রাঙ্কান প্রতিযোগিতায় ১ম.২য় এবং ৩য় স্থান অর্জনকারী সকলের মাঝে পুরস্কার বিতরন করেন । প্রতিযোগিতায় ৩ শত ৫০জন রোহিঙ্গা শিশু অংশগ্রহণ করে যার মধ্যে ৩ শত জন মেয়ে,৫০ জন ছেলে উপস্থিত ছিলো।

অংশগ্রহণকারীদের সকলের মাঝে সান্তনা পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।