উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ তৌফিকুল হক, নরসিংদী :

গত ২২-ই মে রায়পুরা চরাঞ্চল পাড়াতলীতে নির্বাচনী প্রচারণাকালে অপর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার সমর্থকদের  হামলায় তালা মার্কা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া নিহত হয়। অদ্যবদী পর্যন্ত রুবেল মিয়া সহ প্রধান আসামিরা গ্রেফতার না হওয়ায় রায়পুরা উপজেলা সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নিহত সুমন মিয়ার পিতা চরসু বুদ্ধি  ইউনিয়নের তিনবারে নির্বাচিত চেয়ারম্যান হাজী নাসির উদ্দিন। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে এসে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নান্নু মিয়া, সাবেক মেম্বার আব্দুল বাছেদ, যুবলীগের সভাপতি মিলন মাস্টার, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মনজুর এলাহী, চান্দের কান্দির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন  মিতুল, নিহত সুমন মিয়ার পিতা হাজী নাসির উদ্দিন বলেন, পিতার কাঁধে পুত্রের লাশ যে কত ভারি একমাত্র সন্তানহারা পিতাই তা বুঝে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের সর্বস্তরের লোকজনের কাছে পুত্র হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন আপনারা সবাই ছাড় দিলেও  আল্লাহ তাআলা  আমার পুত্র হত্যাকারীদের ছাড় দিবেন না। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনকে কেন্দ্র করে রায়পুরার থানা পুলিশ প্রশাসন ছিলো সক্রিয়।