
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় ঈদকে ঘিরে বাড়তি ভাড়া আদায়ের অপরাধে চেয়ারকোচ বাসসহ ১৪টি পরিবহনকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (৫ এপ্রিল) বিকেলে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুর উপজেলা বাস টার্মিনাল ও ল্যাংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বাস ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। সহকারি কমিশনার শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা কর হয়েছে।
দণ্ডপ্রাপ্ত চেয়ারকোচগুলোর মধ্যে ঢাকা এক্সপ্রেসকে ১০ হাজার টাকা, শাহী পরিবহণকে ১০ হাজার টাকা, জোনাকি পরিবহণকে ৩ হাজার টাকা ও ইকোনো পরিবহণকে ৩ হাজার টাকা। এছাড়া চাঁদপুরগামী ১০ জন সিএনজি চালিত অটোরিকশা চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র, যাত্রীদের কাচ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ ও দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেয়ারকোচসহ অটোরিকশা চালকদের জরিমানা করা হয়েছে।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিভিন্ন পরিবহণের যাত্রীদের ভোগান্তি দূর করতে অভিযান পরিচালনা করা হয়েছে।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
