
ননজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিজীবনে পদমর্যাদা ভিন্ন হতে পারে, কিন্তু সম্মানবোধের জায়গা সবার জন্য সমান — এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাউল আলম ভূঁইয়া।
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের চতুর্থ শ্রেণির কর্মচারী আবু নোমান চাকরি জীবনের দীর্ঘ ৩৬ বছর শেষে অবসরে যাচ্ছেন। বিদায়বেলায় তাঁকে যে সম্মান ও আন্তরিকতা দেখিয়েছেন এডিএম মেজবাউল আলম ভূঁইয়া, তা সহকর্মীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
অফিসে সাধারণত অবসরে যাওয়া নিম্নপদস্থ কর্মচারীদের প্রতি এমন শ্রদ্ধা প্রদর্শনের নজির খুব বেশি দেখা যায় না। অথচ এডিএম মেজবাউলের সৌজন্য আর মানবিক আচরণ অনেকের হৃদয় ছুঁয়েছে।
একজন কর্মকর্তা যখন অধস্তন কর্মীর কর্মজীবনকে সম্মান জানান, তখন সেটিই প্রশাসনের সেরা সংস্কৃতি— এমনটাই মনে করেন সহকর্মীরা।
কেউ কেউ বলছেন, “এই ঘটনাটি শুধু বিদায় নয়, এটি ছিল কর্মজীবনের প্রতি এক গভীর শ্রদ্ধার প্রকাশ।”
অফিসে প্রভাবশালী কর্মকর্তাদের কঠোর আচরণের কারণে অনেক সময় নিম্নপদস্থ কর্মীরা নিরুৎসাহিত বোধ করেন। কিন্তু মেজবাউল আলম ভূঁইয়ার এই আচরণ দেখিয়েছে— প্রশাসনে মানবিকতার জায়গা এখনো হারিয়ে যায়নি।
