
নরসিংসীর রায়পুরা উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি (সিনিয়র সচিব)।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা চত্বরে পৌঁছেলে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলন আয়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোন অবস্থাতে ব্যর্থ করা যাবে না। যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় আগামী প্রজন্ম ব্যর্থ হবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদে রক্তের সাথে বেইমানি করা হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। ভোট অধিকার থেকে মানুষ অতীতের মত এদেশের জনগণ সারা জীবন বঞ্চিত থাকবে ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডিজিএম রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী মাজেদুল ইসলাম সজীব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: জাব্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খান মোহাম্মদ নুরুদ্দিন, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন প্রমুখ।
