“‘অধিকার নয়, দাবি’: নবম গ্রেড এন্ট্রি পদ ও পদোন্নতি কাঠামোর জন্য মানববন্ধন”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১১ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে এন্ট্রি পদ নবম গ্রেডের এক দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে।

গতকাল বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদ এ আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন – লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর জাহের, মো. সেলিম, মো. রাকিব হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ মুজাহিদ, মোসলেহ উদ্দিন ও মহি উদ্দিন প্রমুখ।

এ মানববন্ধনে এন্ট্রি পদ নবম গ্রেডের এক দফা দাবি ছাড়াও চারস্তরীয় পদসোপান তৈরি পদোন্নতির ব্যবস্থা করা, স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর তৈরি করা, টাইমস্কেল ও বিভাগীয় পদোন্নতিগুলো নিয়মিত করার দাবি জানান বক্তারা।