
মোঃ মুক্তার হোসেন, নিজস্ব প্রতিবেদক :
বিজ্ঞ আদালতের রায়ে রাজধানী ঢাকা “রমনা মডেল থানা”র মাদক মামলার যাবজ্জীবণ সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আনোয়ারুল ইসলাম(৩৮) এবং বেনাপোল পোর্টথানাধীন ফৌজদারী আমলযোগ্য জেনারেল রেজিষ্টার কেইস(জি আর) মামলার আসামী মোঃ রফিকুল ইসলাম(৪২) কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে,গোপণ সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অত্র থানার একটি অভিযানিক পুলিশ দল দীর্ঘদিন পালিয়ে থাকা বিজ্ঞ আদালতের রায়ে ঘোষিত রাজধানী ঢাকা “রমনা মডেল থানা”র মাদক মামলার যাবজ্জীবণ সাজাপ্রাপ্ত আসামী আনোয়ারুল ইসলাম এবং বেনাপোল পোর্টথানার জিআর মামলার আসামী রফিকুল ইসলাম কে গ্রেফতার করে।
আসামী আনোয়ারুল ইসলাম এর পিতার নাম মোঃ বাহার আলী মোল্লা ও রফিকুল ইসলাম এর পিতার নাম মোঃ আফিল উদ্দিন মোল্লা ওরফে বিষে মিস্ত্রী। উভয় আসামী’র বাড়ী বেনাপোল পোর্টথানাধীন দূর্গাপুর গ্রামে।
আসামীদের গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া জানান, “যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম এর নির্দেশক্রমে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে রাজধানী ঢাকার “রমনা মডেল থানা”র মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ারুল ইসলাম ও জিআর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী রফিকুল ইসলাম কে গ্রেফতার করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে তাদেরকে পুলিশ প্রহরায় যশোর সদর বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
