শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে: নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে, শিশুদের মানসিক ও শারিরীক বিকাশে বাবা মায়ের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। রামগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত গড়তে হলে সকল শ্রেণি পেশার মানুষ, শিক্ষক, রাজনীতিবিদসহ সবার সহযোগিতা প্রয়োজন।

লক্ষ্মীপুর জেলার নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান বুধবার বিকালে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সূফী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ভাটরা ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম বুলবুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর ও রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহমুদ ফারুক, সাংবাদিক রহমত উল্যাহ পাটোয়ারী প্রমূখ।
এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, শিক্ষক, উপজেলা আওয়ীমীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ৪৬টি নতুন বাই¬-সাইকেল, ভেষজ ও তালগাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।