
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ ফারুক আলম পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে আজ শুক্রবার (০৪ আগষ্ট) সৌদি আরবে যাচ্ছেন।
আজ সন্ধ্যা ০৭.২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন।
পবিত্র ওমরাহ হজ পালনশেষে আগামী ৩০ আগষ্ট সকাল ১০.৩০ মিনিটে মোহাম্মদ ফারুক আলম চট্টগ্রাম এসে পৌঁছানো কথা রয়েছে।
সৌদি আরব যাওয়ার আগে সময় স্বল্পতার কারণে আত্মীয়স্বজন, ব্যবসায়ী সহকর্মী, শুভাকাঙ্ক্ষীর সঙ্গে দেখা করতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন মোহাম্মদ ফারুক আলম। পবিত্র ওমরাহ পালনশেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
