চাঁদপুরে পুকুরে পড়ে এক সাথে দুই শিশুর মৃত্যুঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট গ্রামে পুকুরের পানিতে ডুবে, ৫ বছর বয়সী দুই চাচাতো বোনের করুন মৃত্যু হয়েছে উপজেলার গোহট গ্রামের বাবুল হোসেনের মেয়ে ইভা সুলতানা ও আরিফ হোসেনের মেয়ে সায়েরা রহমান আদিবা।

বৃহস্পতিবার ১ জুন জেলার কচুয়া উপজেলার গোহট গ্রামের বাবুল হোসেনের মেয়ে ইভা সুলতানা ও আরিফ হোসেনের মেয়ে সায়েরা রহমান আদিবার অরুণ মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, গোহট লতিফিয়া দাখিল মাদ্রাসার প্রথম শ্রেনির শিক্ষার্থী ইভা সুলতানা ও সায়েরা রহমান আদিবা ঘটনার দিন মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর পুকুরের পাড়ে পরিবারের লোকজনের অগোচরে খেলতে গিয়ে আকস্মিক ভাবে পুকুরের পানিতে ডুবে যায়। পরে খোজাাখুজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিশু দুটি’র মৃত্যুতে পরিবারের লোকজনের মাঝে কান্নার রুল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।