চাঁদপুর ফরক্কাবাদ উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ পেয়েছেন কবির আহমেদ ওসমানীঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা কবির আহমেদ ওসমানি।

বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজীর এমপিও বালিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম আর শামীমসহ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা কবির আহমেদ ওসমানিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শনিবার ৬ মে দুপুরে আনুষ্ঠানিক ভাবে উচ্চ বিদ্যালয়ের এডাক কমিটির সভাপতি এম আর শামীম দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন।

মাওলানা কবির আহমেদ ওসমানি প্রায় ৩০ বছরের অধিক সময় শিক্ষকতা পেশায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আগামী দিনেও তিনি তার দায়িত্ব যেন সুষ্ঠ ও সুন্দর ভাবে পালন করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।