এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি জননেতা সুজিত রায় নন্দীর শুভকামনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদকঃ
রবিবার ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। কুমিল্লা বোর্ডসহ সারাদেশে ১১টি শিক্ষা বোর্ড থেকে এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।

সকল পরীক্ষার্থীদের প্রতি আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সবাই যেন এ পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল লাভ করে পরবর্তী জীবন গঠনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সে প্রত্যাশা করছি।”