চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বুধবার ২২ ফেব্রুয়ারী সকালে এই দুর্ঘটনা ঘটে। চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার পথে বোগদাদ বাস মহামায়া হতে আসা সিএনজি চাঁদপুর সদর মডেল থানাধীন গোসের হাট বাজার সংলগ্ন মিয়ার বাজার জামে মসজিদের সামনে সড়কে দাড়িয়ে থাকা ট্রাক কে ওভারটেক করে সিএনজি। বিপরীত দিক থেকে আসা বোগদাদ বাস যাহার রেজি নংঃ ১৫-৯৮৪৪ গাড়ীর সামনের ডান কোণার সাথে ধাক্কা লেগে সিএনজি গাড়িতে থাকা ০৩ জন যাত্রী নিহত হয়ছে।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ২২ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ছয়টায় এই দূর্ঘটনা ঘটে। এতে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মৃত বশির প্রধানীয়ার ছেলে মাহবুব প্রধানীয়া(৫০), হানারচর ইউনিয়নের গোবিন্দীয়া গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে নেসার হাওলাদার (৪০), মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের দুলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে মোঃ হাবিব বেপারী(২৬) দূর্ঘটনাস্থলে নিহতন হন। নিহত ব্যাক্তীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এঘটনায় কাউকে আটক করা যায়নি। ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।