রামগঞ্জ বাসীকে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাংবাদিক হাসানুজ্জামান ক্বারি । অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলার সর্বসাধারণ মানুষ কে জানাই অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।

সকল জাতির প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, বাঙ্গালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন। আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে।

তাই একুশে ফেব্রুয়ারি এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও। সকল দেশবাসীর প্রতি মঙ্গল কামনা করে বাংলা ভাষার প্রচার ও প্রসার ঘটানোর জন্য অনুরোধ রইল।