এতিম ও হাফেজদের সাথে নিয়ে সেভিয়র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

স্টাফ রিপোর্টার :

সেভিয়র ফাউন্ডেশন ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বাদ জুম্মা ঢাকার কদমতলী কাসেমুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় হাফেজদের সাথে এই প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, শাহিদুজ্জামান শোভন, মনিরুজ্জামান, রতন মোল্লা, আমজাদ হোসেন ও অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, একদল আত্মবিশ্বাসী, সাহসী, সচেতন ও দেশপ্রেমী তরুণদের নিয়ে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে “জাগ্রত অভিযাত্রী” স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে।