
ডেস্ক রিপোর্ট :
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা লাঘবে লক্ষ্মীপুরে ৬ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার আয়োজনে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, পৌরসভার সচিব আলাউদ্দিন, কাউন্সিলর উত্তম দত্ত, আবুল খায়ের স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন থেকে তীব্র শীতে কাঁপছে লক্ষ্মীপুরের বাসিন্দারা। এ শীতে পৌর এলাকায় অনেকে অসহায় জীবন যাপন করছে।
পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
