
ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
মহাকালের অমোঘ নিয়মে ইতিহাসের পাতা থেকে বিদায় নিল আরেকটি বছর। শুরু হল ইংরেজি নতুন বর্ষ ২০২৩। আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসেব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাই আগামী দিনের নতুন স্বপ্নে সোনালি প্রত্যাশার পাখা মেলে।
দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষদেরকে শুভেচ্ছা জানিয়েছে মো. শাহজাহান। তিনি আওয়ামী লীগের সমর্থনে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরে তিনি জেলা পরিষদের প্রসাশক পদে সততার সাথে দায়িত্ব পালন করায় তাকে বর্তমানেও চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মো. শাহজাহান জানান, মান-অভিমান ভুলে দলের স্বার্থে একত্রে কাজ করবে সকল নেতাকর্মী নতুন বছরে এমন প্রত্যাশা । বিএনপি-জামায়াতের অত্যাচার-নির্যাতন ও হামলা-মামলার শিকার সকল নেতাকর্মীদের পরিবারের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা। শ্রদ্ধার সাথে স্বরণ করছি দলের জন্য যাদেরকে প্রাণ দিতে হয়েছে।
