রামগঞ্জে সাংবাদিক ওবায়েদুল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রামগঞ্জের প্রথিতযশা অগ্রজ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও রামগঞ্জের প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বীরমুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের ৯ম মৃত্যু বার্ষিকী পালন করেছে রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ( ২৯সেপ্টেম্বর ) সকাল ১১টায় জনতা ইউনিটি সমিতির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন বাবুলের সভাপতিত্বে সভায় সাংবাদিক ওবায়েদুল হকের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুডি কমান্ডর সালেহ আহম্মদ পাটওয়ারী, পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনোয়ার ইসলাম পাটওয়ারী, সাংবাদিক পাটওয়ারী হোসেন শরীফ, জহিরুল ইসলাম, মোঃ হাছানুর জামান ভূঁইয়া,মোবারক হোসেন, বশির আহমেদ , মো. রিয়াজ উদ্দিন প্রমুখ। বক্তরা বলেন, দেশ প্রেমিক বীর মুক্তিযোদ্ধা সাদা মনের সাংবাদিক ওবায়েদুল হক কখনো লোভ লালসা গ্রাস করতে পারেনি। তিনি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেই সৎ সাহস ও দৃঢ়তা রেখেই সংবাদ লিখে গণমানুষের হৃদয়ে নাম লিখেছেন। তিনি কখনো জটিল সংবাদকে চাপা দিয়ে রাখেননি বরং পত্রিকায় প্রকাশে উদ্যোগী হয়েছেন।

রামগঞ্জ উপজেলার সকল সাংবাদিকদের শিরমনি ওবায়েদুল হককে রামগঞ্জের মানুষ আজীবন স্মরণ রাখবেন। উল্লেখ্য, সাংবাদিক ওবায়েদুল হক স্বাধীনতার পর থেকেই দৈনিক ইত্তেফাক রামগঞ্জ সংবাদাতা হিসেবে মৃত্যু আগ পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাত ৯টায় রামগঞ্জ পৌরসভার পশ্চিম আঙ্গারপাড়া আহম্মদ আলী পাটওয়ারী বাড়ির নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।