
গিয়াস রনি : নোয়াখালীর চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন সেন্টারে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বিজনেস মিট, মতবিনিময় সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ী ব্যবসায়ীদের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের উচ্চমান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন আকিজ রিসোর্সের ইনোভারের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মাসুদ আল আমিন রাজীব এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মোশারফ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার এনামুল হাসান, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরীসহ চৌমুহনী এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যবসায়ী ও ইনোভারের রিটেইলাররা।
