নারী ক্রিকেট লিগে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গুলশান ইয়ুথ ক্লাবের অফিসিয়াল স্পনসর হিসেবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল) এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী পাঁচ বছর (২০২৬ থেকে ২০৩০) এই স্পনসরশিপ কার্যকর থাকবে।

সম্প্রতি গুলশান ইয়ুথ ক্লাব ও এসএফবিএলের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তি শেষে এসএফবিএলের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমালের হাতে আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তর করেন।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন), এমপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল খান উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্লাব সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমাল নারী ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য এসএফবিএলের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতা নারী ক্রিকেটে অংশগ্রহণ ও প্রতিযোগিতার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে খেলোয়াড়দের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।