
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি মসজিদে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আব্দুল করিমের সঙ্গে হালিমা আক্তারের বিয়ে সম্পন্ন হয়েছে।
রোববার মাগরিবের নামাজের পর উপজেলার তালপট্টি জামে মসজিদে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়েতে দুই পরিবারের স্বজনদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমলনগর ও রামগতি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিয়েকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
