বিএনপির ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সংগঠনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সংগঠনের সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড. কে এম আই মন্টি।

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে ২০২৫ সালের ২৪ নভেম্বর ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে জাহেদুল হক শামীমকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। পাশাপাশি আরও ২০ জনকে সহ-সভাপতি পদে রাখা হয়েছে। সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সহ-সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে ১৩ জনকে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করা হবে।