
সুজন শেখ, দিনাজপুর জেলা প্রতিনিধি :
বৃহস্পতিবার সকাল ১১টায় খানসামা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সঞ্চালনায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসের উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মাসিক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দাপ্তরিক চিত্র তুলে ধরেন।
মাসিক সভা শেষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
