রায়পুরা উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

‎মো: তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা : ‎রায়পুরা উপজেলা বিএনপি’র ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল  সেরাজনগর এম,এ মনসুর আলী সরকারি  উচ্চ বিদ্যালয়ে দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, রায়পুরা উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র সহ -বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নবনির্বাচিত মাননীয় সংসদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে উক্ত ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের শুরুতেই দেশ ও জাতির কল্যাণে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ  ও দোয়া অনুষ্ঠিত হয়, ইফতার মাহফিলে  অন্যদের মাঝে উপস্থিত ছিলেন  নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান  রহমান, নরসিংদী জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এম এন জামান নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন  বিদ্যুৎ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক ভূঁইয়া  মোহন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলহাজ উদ্দিন মিঠু, পৌরসভা যুবদলের আহবায়ক সোহেল  আহমেদ, বেলা ৪ঃ০০ ঘটিকার পর হইতেই বিভিন্ন ইউনিয়ন থেকে দল বেঁধে মিছিল নিয়ে নেতাকর্মীরা  ইফতার মাহফিলে উপস্থিত হয়, ইফতার মাহফিল টি শেষপর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়। ইফতার মাহফিলে বিভিন্ন  ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদকে ফুলের তোরা দিয়ে সম্বর্ধনা জানান।