
আলামীনরংপুর : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ এবং জেলার যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা অমর একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহিদদের জীবনী নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস, এ সময় ছিলেন পরিচালক মো: শফিকুল আলম, রংপুর আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ ফারুক হোসাইন, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা অর্ধনমিত করা হয়। বাদ যোহর রংপুর নগরীর মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ভাষা শহীদগণের বিদেহী রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আনসার কমান্ডার আব্দুল জব্বারসহ সকল শহীদ পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত এবং দোয়া করা হয়।
