ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার: ভোট দেওয়ার জন্য এনআইডি বাধ্যতামূলক নয়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

ফারজানা আক্তার বৃষ্টি, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কিন্তু ঘনিয়ে এসেছে। পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে ভোটারদের দেওয়া হবে ২ টি ভোট। একদিকে সংসদ সদস্য নির্বাচন, অন্যদিকে গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে মত প্রকাশ করতে হবে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে এবার ই প্রথম একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনের সময় ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে। কেউ কার্ড হারিয়েছে, আবার কেউ নতুন ভোটার হলেও এখনো হাতে পাননি এনআইডি কার্ড। এই পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জাগে—এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া সম্ভব?

নির্বাচনী সূত্র জানায়, ভোটারের নাম ভোটার তালিকায় থাকলেই তিনি ভোট দিতে পারবেন, এনআইডি বা স্মার্ট কার্ড সঙ্গে না থাকলেও। পোলিং অফিসার কেবল ভোটার তালিকায় নাম ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করলেই ব্যালট পেপার দেওয়া হবে।

ভোট প্রদান প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ রাখতে ভোটারদের আগে থেকেই শুধুমাত্র ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর জানা জরুরি।